ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ব্যাংক এশিয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল -জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা।

দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮০ পয়সা।

খবরটি শেয়ার করুন

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Shipon tech bd