শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল -জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৮ পয়সা।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯৪ পয়সা।