শেয়ারবাজারে তালিকাভুক্তনর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল -জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৮ পয়সা।